Labels
- জিয়া চৌধুরী'র কবিতা (40)
- আড্ডাবাজি (11)
- তথ্য-প্রযুক্তি (8)
- গল্প-কবিতা (7)
- বাংলার পথে (5)
- জন্মযুদ্ধ (4)
- নিবন্ধ/অনুবাদ (3)
Wednesday, 17 March 2010
যে কথা হয়নি বলা (জিয়া চৌধুরী)
কতবার তোমাকে বলতে চেয়েছি,
বলবো বলবো করে যেকথা
কখনো তোমাকে বলা হয়নি।
পার্কের বেঞ্চিতে অলস দুপুরে বাদাম খাওয়ার সময়
অন্যদিকে তাকিয়ে এক নি:শ্বাসে
বলতে চেয়েও পারিনি।
ক্লাসের ফাকেঁ সময়ের ব্যবচ্ছেদে
বলতে চেয়েছিলাম, সে-
না বলা কথাটুকু, পারিনি।
অলস সন্ধ্যায় ক্লান্ত চরণে দুজনে
একসাথে বাড়ি ফিরে আসার সময়েও
চোখ বুজে বলেছিলাম, একটা কথা শুনবে, তাও পারিনি।
আজ আমি তা বলবো
বলবো বলবো করে যে কথাটা
কখনো তোমাকে বলা হয়নি।
আমি তোমাকে ভালবাসি
শুধু তোমাকেই ভালবাসি।
আমার প্রাণের চাইতেও বেশি, অনেকখানি।
Sunday, 14 March 2010
নারী ও পুরুষ
নারী ও পুরুষ
জিয়া চৌধুরী
এবার তবে শোনো----------
অতিরিক্ত কোন কিছুই ভাল নয় জেনো।
নারী অধিকারের নামে যদি যা খুশি তাই করে
অশান্তির আগুন তবে জ্বলবে ঘরে ঘরে।
নারী হল ঘরের লক্ষী মনের অলংকার
পুরুষ হল সতী নারীর দারুন গলার হার।
নারী পুরুষ যদি চায় সমান পাল্লা দিতে
শান্তি কভু মিলবে না ভাই আগুন পড়বে ঘি'তে।
বলি সবাই শোনো
যার কাজ তাকেই মানায় এ সত্যিটা জেনো।
ঘরের যত কাজ-কর্ম গুছিয়ে করবে নারী
পুরুষের কাজ করতে গেলে হবে বাড়াবাড়ি।
বাইরের যত হাঙ্গামা আর কঠিন কর্মকাজ
পুরুষ মিলে করবে তার সঠিক সজ্জা সাজ।
পুরুষের কাজ কভু জেনো নারীর সাজেনা
নারীর কাজে তাই কখনো পুরুষ এগোয়না।
তবে--------
কঠিন এই ভবে
পুরুষশূন্য সংসারের হাল
নারীকেই ধরতে হবে।
জিয়া চৌধুরী
এবার তবে শোনো----------
অতিরিক্ত কোন কিছুই ভাল নয় জেনো।
নারী অধিকারের নামে যদি যা খুশি তাই করে
অশান্তির আগুন তবে জ্বলবে ঘরে ঘরে।
নারী হল ঘরের লক্ষী মনের অলংকার
পুরুষ হল সতী নারীর দারুন গলার হার।
নারী পুরুষ যদি চায় সমান পাল্লা দিতে
শান্তি কভু মিলবে না ভাই আগুন পড়বে ঘি'তে।
বলি সবাই শোনো
যার কাজ তাকেই মানায় এ সত্যিটা জেনো।
ঘরের যত কাজ-কর্ম গুছিয়ে করবে নারী
পুরুষের কাজ করতে গেলে হবে বাড়াবাড়ি।
বাইরের যত হাঙ্গামা আর কঠিন কর্মকাজ
পুরুষ মিলে করবে তার সঠিক সজ্জা সাজ।
পুরুষের কাজ কভু জেনো নারীর সাজেনা
নারীর কাজে তাই কখনো পুরুষ এগোয়না।
তবে--------
কঠিন এই ভবে
পুরুষশূন্য সংসারের হাল
নারীকেই ধরতে হবে।
Subscribe to:
Posts (Atom)