এভাবে সত্যকে রুদ্ধ করা যায়না
এভাবে পাপকে ঢাকা যায়না।
হাশরের ময়দানে বন্ধ থাকবে মুখ
আপন অংগ-প্রত্যঙ্গ দেবে সাক্ষ্য।
আর আমরা হলাম কাকের মত চালাক
পরনের কাপড় দিয়ে মুখ ঢেকে বলি
কই আমাদের ফেস তো কেউ দেখছেনা
অথচ পচ্ছাতদেশ পুরো উম্মুক্ত এ খবর টুকুও নেই।
নিজের কুকর্ম কি সহজে ঢাকা যায়
পাকঁ যত ঘোলা হয় ততই দুর্গন্ধ বের হয়,
কাক চালাকী দিয়ে পাপ ঢাকা যায়না
আগে নিজের কুকর্ম বন্ধ করা দরকার।
Labels
- জিয়া চৌধুরী'র কবিতা (40)
- আড্ডাবাজি (11)
- তথ্য-প্রযুক্তি (8)
- গল্প-কবিতা (7)
- বাংলার পথে (5)
- জন্মযুদ্ধ (4)
- নিবন্ধ/অনুবাদ (3)
Monday, 31 May 2010
Thursday, 27 May 2010
আমি এখন অবাক হইনা
আমি এখন খুব সহজে অবাক হইনা
যখন তখন যা তা দেখে চমকে উঠিনা
আমি এখন সবাক হয়েছি
সবকিছু অতিসহজে মানতে শিখেছি।
আমি এখন রাষ্ট্রযন্ত্র, তন্ত্রমন্ত্র গড়তে শিখেছি
আমি এখন সত্য মিথ্যা মিশিয়ে দেয়ার সিষ্টেম বুঝেছি।
আমি এখন খুব সহজে অবাক হইনা
ইভটিজিংয়ের শিকার হওয়া শত মেয়ের আত্মহত্যায় অবাক হইনা
রাস্তার ধারে অজ্ঞাতনামা লাশ দেখেও অবাক হইনা
গৃহবধুর ধর্ষনেও অবাক হইনা
ভার্সিটিতে যুদ্ধের ডামাডোলেও অবাক হইনা।
আমি এখন সত্যি সত্যি সবাক হয়েছি।
আমি এখন আমলাদের লাল ফাইল চাপাচাপিতে অবাক হইনা
RAB এর ক্রসফায়ারে মৃত্যুতেও অবাক হইনা
মন্ত্রী এমপির দুর্নীতিতে অবাক হইনা
সরকারদলীয় ক্যাডারের তান্ডবেও অবাক হইনা।
আমি এখন সবাক হয়ে চেয়ে থাকি।
আর বদলে দেওয়ার মিথ্যা বুলি আকড়ে ধরেছি।

Subscribe to:
Posts (Atom)