সত্যিকারের বিপ্লবীরা জানেনা ভয় কাকে বলে
জানেনা কিভাবে ভয় পেতে হয়।
সত্যিকারের বিপ্লবীরা পিছু হঠতে জানেনা
জানেনা পিছু হঠা কাকে বলে।
সত্যিকারের বিপ্লবীরা মাড়াতে জানে,
তারা ভাঙ্গতে জানে, গড়তে জানে।
আরে মুখোশপরার দল শুধুই ভান করে
যেন তারা কত বড় বিপ্লবী।
Labels
- জিয়া চৌধুরী'র কবিতা (40)
- আড্ডাবাজি (11)
- তথ্য-প্রযুক্তি (8)
- গল্প-কবিতা (7)
- বাংলার পথে (5)
- জন্মযুদ্ধ (4)
- নিবন্ধ/অনুবাদ (3)
Thursday, 3 June 2010
Wednesday, 2 June 2010
কেড়ে নিল স্বাধীনতা
আমি চাই পৃথিবীকে জানিয়ে দিতে আমি মানুষ
ওরা বলে তুমি মানুষ নও, জানোয়ার।
আমি চাই পৃথিবীকে জানিয়ে দিতে আমার আছে
বেচেঁ থাকার অধিকার।
ওরা বলে তুমি বেচে থাকবে অনাহারে ছেড়া কাথায়।
আমি বলি আমি শিখতে চাই জানতে চাই,
ওরা বলে শিখবে ভাল কথা, তবে আমি যা বলি তাই শিখ।
আমি বলি আমি কথা বলব স্বধীনভাবে, আমি স্বাধীন
ওরে বলে চুপ থাক, তুই পরাধীন।
আমি নাকি বেশি কথা বলি
তাই ওরা কেড়ে নিল আমার কথা বলার অধিকার
আর কেড়ে নিল মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়ানোর স্বাধীনতাটুকু
এখন আমি স্বাধীন দেশের এক পরাধীন।
ওরা বলে তুমি মানুষ নও, জানোয়ার।
আমি চাই পৃথিবীকে জানিয়ে দিতে আমার আছে
বেচেঁ থাকার অধিকার।
ওরা বলে তুমি বেচে থাকবে অনাহারে ছেড়া কাথায়।
আমি বলি আমি শিখতে চাই জানতে চাই,
ওরা বলে শিখবে ভাল কথা, তবে আমি যা বলি তাই শিখ।
আমি বলি আমি কথা বলব স্বধীনভাবে, আমি স্বাধীন
ওরে বলে চুপ থাক, তুই পরাধীন।
আমি নাকি বেশি কথা বলি
তাই ওরা কেড়ে নিল আমার কথা বলার অধিকার
আর কেড়ে নিল মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়ানোর স্বাধীনতাটুকু
এখন আমি স্বাধীন দেশের এক পরাধীন।
Subscribe to:
Posts (Atom)