Wednesday, 12 January 2011

আমাকে বাঁচতে দাও

আমাকে বাচতেঁ দাও
জিয়া চৌধুরী

১১-০১-১১
আমাকে বাচঁতে দাও
আমি বাঁচতে চাই
তৃষ্ণায় যে বুকের ছাতি ফেটে যায়।
আমার সারা শরীরে ব্যাথা
আমার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে কেন?
আমাকে বাচাঁও, বাঁচতে দাও।
আমাকে এবারের মত ছেড়ে দাও।
আমি আর কখনো সীমান্ত পার হবোনা
আমি আর কখনো প্রিয় দেশ ছেড়ে তোমাদের দেশে যাবনা।
আমাকে আর একবার বাচতেঁ দাও
আজ সন্ধ্যায় আমি বধু সাজে সাজব
আমার জন্য অপেক্ষা করবো আমার হবু বর
আমাকে তার কাছে ফিরতে দাও।
তোমরা কি মানুষ? নাকি পিশাচ
আমি আধঘন্টা যাবত ঝুলে আছি রক্তাক্ত যন্ত্রনায়
তোমরা পাকি হায়েনার চেয়েও নির্মম, বর্বর
নিরীহ নারীর উপর গুলি চালিয়ে তোমারা বাহাদুর সাজ।
তোমাদের ক্ষমা নেই
আমার স্বদেশবাসী তোমাদের ক্ষমা করবেনা
আমার প্রতিটি রক্তফোটার বদলা তারা নেবেই নেবে।

Wednesday, 5 January 2011

চতুর্মাত্রিক

চতুর্মাত্রিক
জিয়া চৌধুরী

-------------------------
চতুর্মাত্রিকে আজ আমরা বন্দি ভীষন
হীরা ভেবে ভুল করে কাচ তুলে নিই
মোহ আর ভালবাসা এক করে দিই
মোহ কেটে গেলে বলি
এত হীরে নয়- দুর ছাই দুটাকার কাচঁ।
অথচ ভালবাসা কেটে যায়না কিছুতেই
জীবনে ও মরণে এক সাথে থাকা।
তবুও আমার কাঁচকেই ভাল লাগে।
হীরা যে অনেক দামী-
বড় বড় শপিং মলের শোকেচে তাকে দেখতে ভাল লাগে।
কাচঁ পাওয়া যায় অতি সহজে।
তাই আমার কাচঁই বেশি প্রয়োজন- বহুমূল্য হীরের চেয়ে।